1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

ময়মনসিংহে পশুচিকিৎসকের চেম্বারে ঢুকে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেফতার

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত

ময়মনসিংহে এক পশুচিকিৎসকের চেম্বারে ঢুকে মারধরের ঘটনার ভিডিও ভাইরালের পর অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২) রাতে নগরের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (২৩ আগস্ট) দুপুরে ওই তরুণীকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার তরুণীর নাম আরফিন রশিদ (২০)। তিনি নগরের মাসকান্দা এলাকার হারুন অর রশিদের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে পুলিশের। ঘটনার পর থেকে অভিযুক্ত ছাত্রদল নেতা আত্মগোপনে আছে। তাকে গ্রেফতারের জন্য খুঁজছে পুলিশ।’

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় নগরের জিলা স্কুলের পাশের একটি গলিতে ‘ডক্টরস পেট কেয়ার’–এ পশুচিকিৎসক আশিকুর রহমানকে মারধর করা হয়। এ ঘটনায় গতকাল তিনি থানায় লিখিত অভিযোগ দেন। পরে সেটি মামলা হিসেবে নেয় পুলিশ। মামলায় আরফিন রশিদকে দুই নম্বর আসামি করা হয়েছে। একই ঘটনায় জড়িত মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মামলায় তাকে এক নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচ জনকে আসামি করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, অভিযুক্তরা প্রায়ই তার চেম্বারে এসে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করতেন। টাকা দিতে রাজি না হওয়ায় তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হতো। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা চেম্বারে ঢুকে টাকা দেওয়ার জন্য চাপ দেন। প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। পরে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে তাকে রড দিয়ে পেটানো হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার কর্মী ঈশান আহমেদকেও মারধর করা হয়। তখন তার স্ত্রী সাজনিন তাসনিন সিদ্দিকীকেও জোর করে চেম্বার থেকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। ভুক্তভোগী চিকিৎসক আশিকুর রহমান ‘ডক্টরস পেট কেয়ার’–এ বিড়ালের চিকিৎসা ও পোষা প্রাণীর আনুষঙ্গিক উপকরণ বিক্রি করেন।

আশিকুর রহমানের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। শুক্রবার সন্ধ্যায় চেম্বারে এসে চাঁদার জন্য চাপ দেওয়া হলে প্রতিবাদ করেন। এরপর সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে তাকে লোহার রড দিয়ে মারধর করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে চেম্বারের কর্মী ঈশান আহমেদ, তার স্ত্রী তাওহিয়া আক্তার এবং চিকিৎসকের স্ত্রী সাজনিন তাসনিন সিদ্দিকীকেও মারধর করা হয়। হামলার পর চেম্বারের ক্যাশ বাক্স থেকে তিন লাখ ২০ হাজার ১৫০ টাকা নিয়ে যাওয়া হয়। এ ছাড়া চেম্বারের মালামাল ভাঙচুর করে প্রায় এক লাখ ৮০ হাজার টাকার ক্ষতি করা হয়।

হামলার পেছনে চাঁদা দাবির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত বিরোধ ও এক বছর আগের একটি ঘটনাও রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক আশিকুর রহমান। তার দাবি, আফরিন রশিদ সেঁজুতি নামের ওই নারী একটি বিড়ালের মৃত বাচ্চা প্রসবের ঘটনাকে কেন্দ্র করে তার ওপর ক্ষুব্ধ ছিলেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য এক চিকিৎসককে নিয়ে লেখালেখির পেছনে আশিকুরের হাত রয়েছে—এমন ভুল ধারণা থেকেও হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ইতোমধ্যে আফরিন রশিদকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিকেও আইনের আওতায় আনতে থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ময়মনসিংহে পশুচিকিৎসকের চেম্বারে ঢুকে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেফতার

24 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন