
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধুপুর মাদ্রাসা এক শিক্ষক নিজ মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকার করেছে। অভিযুক্ত শিক্ষক কে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়ন এর মধুপুর সাকিনস্থ বটতলা জামিয়াতুল আবরার আল হুসাইন নূরানী ও কওমী মাদ্রাসার শিক্ষক মোঃ মিজানুর রহমান (২৫) তার কক্ষে ওই শিশুকে (১১) ডেকে নেন। পরে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
পরিবারের দাবি, রবিবার (২৩ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে পরিবারের লোকজন মাদ্রাসায় গিয়ে বিষয়টি মাদ্রাসার মুহতামিম মুফতি মোঃ জাকির হোসেন আকন্দসহ অন্যান্য শিক্ষকদের অবহিত করেন।
অভিযুক্ত শিক্ষক মো. মিজানুর রহমান তারাকান্দা উপজেলার নলদীঘি এলাকার বাসিন্দা।
স্থানীয় সাংবাদিক ও পুলিশের সামনে অভিযুক্ত শিক্ষক তার অপরাধ স্বীকার করেছে। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
Leave a Reply