
অবশেষে খদরে খাসি খেয়েই বিয়ের পিঁড়িতে বসলেন সেই আলোচিত জাপান প্রবাসী! তবে খাসি দিনের বেলায় খান নাই—লুকিয়ে রাতের বেলায় বিয়ে করেছেন! এবং আস্ত খাসি খেলেন।
জাপানপ্রবাসী জুনায়েদ মিয়া এবার নতুন করে বিয়ে করেছেন জান্নাত আক্তারকে। নতুন কনে জান্নাত আক্তার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নূরপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী বলে জানা গেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে কনের মামা তাজু সরকারের বাড়িতে রাতে বেলায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
জানা গেছে, নতুন এই বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছে ৬ লাখ টাকা।
দিনের আলোতে নয়—রাতের বেলাতেই নতুন বউ নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সেই আলোচিত খাদক জাপানপ্রবাসী!
খাবারে আস্ত খাসি না পেয়ে বিয়ে ভেঙে যাওয়া পরের দিন পাশের গ্রামে বিয়ে করলেন খাসি কান্ডে দেশজুড়ে আলোচিত ব্রাহ্মণবাড়িয়ার জাপান প্রবাসী বর জুনায়েদ। আজ ফেসবুকে একটি পোস্টে নিজেই তিনি সে কথা জানিয়েছেন।
তবে যে পরিবার এমন রগচটা একটা আস্ত খাসি সমেত ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়েছে তাদের নিশ্চয়ই আত্মসম্মান বোধ কম আছে অথবা এবার জাতে জাতে মিলে গেছে এমনটাই মনে করছেন এলাকাবাসী সহ নেটিজেনরা।
Leave a Reply