
পঞ্চগড়ে দীর্ঘ দেড় যুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সদর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।
পাংশায় ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ১৫ লক্ষাধিক টাকা
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সেকেন্দার আলীর সঞ্চালনায় এ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেনসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
ব্যারিস্টার নওশাদ জমির বলেন, “আমরা সবসময় গণতান্ত্রিক চর্চার পক্ষে। ইউনিয়ন পর্যায়ে আগের কাউন্সিলগুলোতেও গণতান্ত্রিকভাবে কমিটি গঠন হয়েছে। এ ধারাবাহিকতায় এবারও গণতান্ত্রিক পরিবেশে কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।”
সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয় বিকেলে। এতে ৭১০ জন ডেলিগেট ব্যালটের মাধ্যমে সদর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন।
এর আগে, শুক্রবার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন ব্যারিস্টার নওশাদ জমির। তিনি কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সরকারি প্রণোদনা সহজলভ্য করা এবং অধিকার সংরক্ষণের প্রতিশ্রুতি দেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারণাও চালানো হয়।
Leave a Reply