1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ, সম্প্রচার হবে টি স্পোর্টস ও ট্যাপম্যাডে

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

আজ বৃহস্পতিবার, ২৮ মে থেকে শুরু হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ মে ও ১ জুন। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

মঙ্গলবার (২৭ মে) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সিরিজের অফিসিয়াল ব্রডকাস্টারদের তালিকা প্রকাশ করেছে।

বাংলাদেশে খেলা সরাসরি সম্প্রচার করবে বেসরকারি ক্রীড়া চ্যানেল টি স্পোর্টস, পাশাপাশি অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাড-এও খেলা দেখা যাবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ:জামায়াত নেতার খালাসের রায় ঘিরে উত্তেজনা
পাকিস্তানে ম্যাচগুলো সম্প্রচার করবে টেন স্পোর্টস ও এ স্পোর্টস। এছাড়া বিশ্বব্যাপী আরও বিভিন্ন মাধ্যমে খেলা দেখার সুযোগ থাকছে—

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা: ক্রিকবাজ
যুক্তরাজ্য: এআরআই
আফ্রিকা: সুপার স্পোর্টস
উত্তর আমেরিকা: উইলো টিভি
শ্রীলঙ্কা: ডায়লগ
বাংলাদেশের স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটওয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভির ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।

পাকিস্তানের স্কোয়াড:
সালমান আলী আগা (অধিনায়ক), শাদাব খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মুহাম্মদ ইরফান খান, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, নাসিম শাহ।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ, সম্প্রচার হবে টি স্পোর্টস ও ট্যাপম্যাডে

28 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন