1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

হরিরামপুরে সাংবাদিক আবেদ হাসানের ওপর হামলা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ টুডে-এর উপজেলা প্রতিনিধি আবেদ হাসান আবেদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার (৮ জুন) রাত ৮টার পর উপজেলার লেছড়াগঞ্জ বাজারের একটি দোকানের ভেতরে এই হামলা চালানো হয়। অভিযুক্তরা উপজেলা ছাত্রদলের সাবেক নেতাকর্মী বলে জানা গেছে।
চিত্রনায়িকা তানিন রহমান সুবহা আর নেই
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যায় উপজেলার আন্ধারমানিক বাজারে দড়িকান্দি এলাকার সুমনের সঙ্গে মোটরসাইকেল পার্কিং নিয়ে ছাত্রদলের সাবেক নেতা বাবুর কথাকাটাকাটি হয়। ওই সময় আবেদ হাসান ঘটনাস্থলে উপস্থিত থেকে বিষয়টি মীমাংসা করে দেন। পরে তিনি লেছড়াগঞ্জ বাজারের তিন রাস্তার মোড়ের টিটুর দোকানে বসেছিলেন।

এর কিছুক্ষণ পর বাবু, নাজমুল, শাকিল মোল্লা ও অনিকসহ ৪০-৫০ জনের একটি দল এসে অতর্কিতে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা এ সময় বলেন, “তুই প্রেসক্লাবের সেক্রেটারি হইছিস তো কি হইছে, তোকে মাইরা ফেলুম।”

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

এ বিষয়ে সাংবাদিক আবেদ হাসান বলেন, “হঠাৎ করে এসে ওরা আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। আমাকে বেধড়ক মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়।” তিনি জানান, হামলার বিষয়ে তিনি হরিরামপুর থানায় লিখিত অভিযোগ করবেন।
ইরান-ইসরায়েল সংঘাতের সম্ভাবনা বাড়ছে
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোমিন খান বলেন, “বিষয়টি লোকমুখে শুনেছি, তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

হরিরামপুরে সাংবাদিক আবেদ হাসানের ওপর হামলা

09 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com