1. admin@muktangannews24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

যেকোনো মূল্যে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হবে”খালেদা জিয়া”

সুমি আক্তার, সহ- বার্তা সম্পাদক, মুক্তাঙ্গঁন নিউজ ২৪
  • আপডেট টাইম : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২১৫ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, “যেকোনো মূল্যে আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে। একইসঙ্গে দেশের ভেতরে ঐক্য বজায় রাখাও এখন সময়ের দাবি।”
শেকড়ে ফেরার গল্প:ট্রায়ালের ফল দু’একদিনে
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী গ্রেফতার, নির্যাতন, খুন, গুমের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করেছে। তবে ছাত্র-জনতার সম্মিলিত অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে এবং নতুন করে বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে।”

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, “তাদের আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। যারা গুম, খুন কিংবা বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন, তাদের তালিকা তৈরি করতে হবে। রাষ্ট্রীয় স্বীকৃতি ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা জরুরি।”
গুম হওয়া বাবার জন্য কাঁদলেন সন্তান,ভিজল তারেক রহমানের চোখ
তিনি আরও বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সর্বোপরি, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Feb0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Feb
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com