1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

গুম হওয়া বাবার জন্য কাঁদলেন সন্তান,ভিজল তারেক রহমানের চোখ

মাহ্ফুজা আক্তার, সহ- বার্তা সম্পাদক, মুক্তাঙ্গঁন নিউজ ২৪
  • আপডেট টাইম : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৭৯৩ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চোখ ভিজে উঠল গুম হওয়া ছাত্রদল নেতা পারভেজের মেয়ের প্রশ্নে—
“আমি আর আমার ভাই কি কোনোদিন বাবাকে জড়িয়ে ধরতে পারবো না?”
দেশে কোন জঙ্গি নেই ডিএমপি কমিশনার
মঙ্গলবার (১ জুলাই) ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে পারভেজের কিশোরী মেয়ে রিধির কণ্ঠে আকুতি শুনে আবেগে কেঁদে ফেলেন তিনি। বক্তব্য চলাকালীন পুরো সময় তাকে জায়ান্ট স্ক্রিনে চোখ মুছতে দেখা যায়—যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি কমিটি’র উদ্যোগে আয়োজিত এই আয়োজনে সভাপতিত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আলোচনা শুরুর আগে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
শেকড়ে ফেরার গল্প:ট্রায়ালের ফল দু’একদিনে
ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও। তিনিও শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

গুম হওয়া বাবার জন্য কাঁদলেন সন্তান,ভিজল তারেক রহমানের চোখ

01 July 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন