
আলোচনা চলছে ৯ থেকে ১১ জুলাই
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) পাল্টা শুল্ক ইস্যুতে দ্বিতীয় দফার আলোচনার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। তিন দিনব্যাপী এ আলোচনা আজ ৯ জুলাই শুরু হয়ে চলবে ১১ জুলাই পর্যন্ত।
আরএমজি খাতে পরিবেশবান্ধব অর্জন:আরও দুই কারখানার‘লিড’সনদ লাভ
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৭ জুলাই ১৪টি দেশের সরকার প্রধানের কাছে চিঠি পাঠান। এর পরপরই বাংলাদেশ নতুন দফার আলোচনায় অংশ নেওয়া প্রথম দেশগুলোর একটি হিসেবে বিবেচিত হয়েছে।
আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দিন। তিনি ওয়াশিংটন ডিসিতে সরাসরি আলোচনায় অংশ নিচ্ছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকায় অবস্থান করে ভার্চুয়ালি অংশ নিচ্ছেন আলোচনায়।
এছাড়া বাণিজ্য সচিব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন।
বিশ্ব বাণিজ্যে ৩০০ বিলিয়ন ডলারের প্রবৃদ্ধি: জাতিসংঘের প্রতিবেদন
প্রেস সচিব আরও জানান, গত ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফার সফল আলোচনার ভিত্তিতে বাংলাদেশ আশা করছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক বিষয়ে চূড়ান্ত চুক্তি দ্রুত সম্পন্ন হবে।
Leave a Reply