1. admin@muktangannews24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ,যান চলাচল বন্ধ

মাহ্ফুজা আক্তার, ইনচার্জ বার্তাকক্ষ, মুক্তাঙ্গঁন নিউজ।
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের কয়েকশ’ শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। বৃষ্টির কারণে থেমে না থাকার জন্য তারা পলিথিন টানিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
গুয়াতেমালায় ৫.৬ মাত্রার ভূমিকম্পে ভূমিধস, নিহত ২
বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল-ভোলা সড়কের সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় ক্যাম্পাস সংলগ্ন সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভের কারণে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে কয়েক দফা ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সেখানে অবস্থান করছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কাঠামো বাতিল করে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে স্বতন্ত্র প্রতিষ্ঠানে রূপান্তর এবং বিএআইটি অদলে স্বাতন্ত্র্য নিশ্চিতের দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাস সংলগ্ন বরিশাল-ভোলা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করেন তারা। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত থাকবে।
পেড্রোর জোড়া গোলে চেলসির ফাইনাল নিশ্চিত
দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থী ইরান হোসেন জানান, আইনশৃঙ্খলা বাহিনী তাদের অবরোধ তুলে নেওয়ার জন্য আল্টিমেটাম দিয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর আলোচনায় কলেজ অধ্যক্ষও উপস্থিত ছিলেন। তবে শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Feb0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Feb
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com