1. admin@muktangannews24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

নিউ আরিচা পাওয়ার গ্রিডে ডাকাতি: ৩০০ কেজি তামার তার উদ্ধার, গ্রেপ্তার ৩

মুক্তাঙ্গঁন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ বার পঠিত

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় নিউ আরিচা ১৩২/১৩৩ কেভি এয়ার ইনসুলেটেড সুইজার (এআইএস) পাওয়ার গ্রিডে সংঘটিত ডাকাতির ঘটনায় ৩০০ কেজি তামার তার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৮ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দিবাগত রাত দেড়টা পর্যন্ত ঢাকা–আরিচা মহাসড়কের পাশে অবস্থিত নিউ আরিচা পাওয়ার গ্রিডে এই ডাকাতির ঘটনা ঘটে। ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল গ্রিডের নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের জিম্মি করে কপার মেস, আর্থিং মেস, কপার প্লেটসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম লুট করে নিয়ে যায়। এ সময় তারা সিসিটিভি ক্যামেরা ও মনিটর ভাঙচুর করে।

ডাকাতদের হামলায় নিরাপত্তাকর্মী পরিতোষ গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ পেয়ে শিবালয় থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে পুলিশ ৩০০ কেজি তামার তার উদ্ধার করে। পরে গত মঙ্গল ও বুধবার রাতে পৃথক অভিযানে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. সুজন মিয়া (৩৯), মো. রতন শেখ (৩২) ও মো. বিপ্লব হোসেন (৩৮)।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ডাকাত দলের ফেলে যাওয়া ২০টি মোবাইল ফোন, একটি মনিটর, একটি ইউপিএস, হাত-পা বাঁধার কাজে ব্যবহৃত ছেঁড়া গামছার টুকরা ও রশি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ডাকাতির ঘটনায় প্রতিষ্ঠানটির ভেতরের কিছু ব্যক্তির সম্পৃক্ততার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

শিবালয় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Feb0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Feb
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com