1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

লিভারপুল ২-১ উলভারহ‍্যাম্পটন

মুক্তাঙ্গঁন ডেক্স
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৮ বার পঠিত

অ্যানফিল্ডে মুখোমুখি প্রয়াত দিয়েগো জোতার সর্বশেষ দুই ক্লাব লিভারপুল ও উলভারহ্যাম্পটন। স্পেনে সড়ক দুর্ঘটনায় ২৮ বছর বয়সেই মারা যাওয়া জোতাকে আজ সেই ম্যাচে অন্য রকমভাবেই শ্রদ্ধা জানাল লিভারপুল। লিভারপুলের মাসকট হিসেবেই আজ মাঠে উপস্থিত হয়েছিল জোতার তিন সন্তানের দুজন দিনিস ও দুয়ার্তে। জোতার পরিবারের আরও কিছু ছেলে-মেয়েও ছিল মাসকট হিসেবে। তাদের সামনে রেখেই মাঠে ঢোকে লিভারপুল।

আবেগময় সেই ম্যাচটি জিতেই মাঠ ছেড়েছে লিভারপুল। পয়েন্ট তালিকার তলানিতে থাকা উলভারহ্যাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে অল রেডরা। এই ম্যাচেই লিভারপুলের জার্সিতে প্রথম গোলের দেখা পেয়েছেন ক্লাব রেকর্ড ট্রান্সফার ফিতে দলে আসা ফ্লোরিয়ান ভির্টৎস।
প্রয়াত দিয়েগো জোতার দুই ছেলে ও পরিবারের আরও খুদে সদস্য আজ লিভারপুলের মাসকট হিসেবে মাঠে ছিলএএফপি
৪১ মিনিটে রায়ান গ্রাভেনবার্চের গোলে এগিয়ে যাওয়ার ১ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন জার্মান তারকা। বিরতি থেকে ফিরে ৫১ মিনিটে সান্তিয়াগো বুয়েনোর গেল ব্যবধান কমিয়েছিল লিগে ১৮ ম্যাচ শেষেও জয়হীন উলভস। ১৬ ম্যাচেই হারা দলটির পয়েন্ট মোটে ২। অন্যদিকে টানা তৃতীয় ম্যাচে জয় পাওয়া লিভারপুল ১৮ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে উঠে এসেছে চারে। আজ রাতেই অ্যাস্টন ভিলা-চেলসি ম্যাচে চেলসি জয় পেলে অবশ্য পাঁচে নেমে যাবে আর্নে স্লটের দল।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

লিভারপুল ২-১ উলভারহ‍্যাম্পটন

27 December 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন