
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুরমার হাওরের ধান বাঁচাতে হাওরে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে নানাভাবে চেষ্টা করছেন হাওরপারের বাসিন্দারা। আগাম বৃষ্টিতে ডুবে গেছে তাদের সোনালী স্বপ্ন।
আজ ১২ এপ্রিল (রবিবার) হাওরটির শৌলডুয়ারী বাঁধ কাটতে গিয়ে মাটি চাপা পড়ে উপজেলার শালীয়ানী গ্রামের চাঁনপর মিয়ার একমাত্র ছেলে আরমান মিয়ার(২০) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শোকাহত পরিবারে চলছে শোকের মাতম। উপজেলা প্রশাসন জনপ্রতিনিধিগণ সবাইকে সতর্কতা অবলম্বন করে হাওর রক্ষার কাজ করতে অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply