
ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে সম্ভাব্য স্থান নির্ধারণে আকুয়া বাইপাস সংলগ্ন এলাকা পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট প্রতিনিধি দল।
আজ ৪ জুলাই (শনিবার) বিভাগীয় পর্যায়ের প্রতিনিধি দল সম্ভবতা যাচাই-বাছাই করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সদর আসনের এমপি জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন, মউক এর চেয়ারম্যান জনাব মোতাহার হোসেন তালুকদার ও জেলা প্রশাসকের প্রতিনিধি দল।
এ সময় প্রতিনিধি দল সম্ভাব্য স্থানটির ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, ভূমির উপযোগিতা এবং ভবিষ্যৎ অবকাঠামো নির্মাণের সম্ভাব্য দিকগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
Leave a Reply