
ময়মনসিংহ টু নেত্রকোনা মহাসড়কে’র কামারিয়া ইউনিয়ন এর গাছতলা বাঘমাড়া ব্রীজে বাস ও মোটরবাইক’র সংঘর্ষে সোহেল রানা নামে একজন ঘটনাস্থলে মারা যায় তার সাথের আরেক জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হযেছে।
শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত সোহেল রানা তারাকান্দা সদর ইউনিয়নের উত্তর ধলীরকান্দা (শাশীকান্দা) গ্রামের ফলব্যবসায়ী আব্দুল বারেকের ছেলে। স্বজনদের ভাষ্য অনুযায়ী, নিহত সোহেল রানা পড়াশুনার পাশাপাশি পেশায় একজন ফল ব্যবসায়ী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী ভাটি বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সোহেল রানার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সোহেল রানা ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশের হেফাজতে ছিল।
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাশিদ বলেন, নিহতের মরদেহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আহত ব্যক্তির ব্যাপারেও খোঁজখবর নেওয়া হচ্ছে।


Leave a Reply