
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীর গুলিবর্ষণে অন্তত আটজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীর দাদা-দাদিও রয়েছেন। পুলিশ জানিয়েছে, স্কুলে হামলার আগে ওই কিশোর নিজ বাড়িতে দাদা-দাদিকে হত্যা করে একই আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে প্রবেশ করে নির্বিচারে গুলি চালায়। পরে সে নিজেকেও গুলি করে। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
শুক্রবার (৭ আগস্ট) সকালে ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলার ডেবসিরিন ননথাবুরি স্কুলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমদিকে অনেকেই গুলির শব্দকে আতশবাজির শব্দ বলে মনে করেছিলেন। পরে পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে শিক্ষার্থী ও শিক্ষকরা প্রাণ বাঁচাতে শ্রেণিকক্ষের ভেতরে আশ্রয় নেন। কেউ কেউ জানালা দিয়ে বেরিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন।
Leave a Reply