
থেকে: ফের ১০৭টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে চরফ্যাশন উপজেলা বন বিভাগ। গতকাল সোমবার রাত ৯টায় অভিযান চালিয়ে উপজেলার বিআরডিবি রোড এলাকায় কাঁকড়া ও কুচিয়া ক্রয়ের একটি প্রতিষ্ঠান থেকে এ কচ্ছপগুলো উদ্ধার করে বন বিভাগের টিম। বন বিভাগের রেঞ্জ অফিসার আবদুস সালামের নির্দেশে উপজেলা নার্সারি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আল খুশবুর নেতৃত্বে বিরল প্রজাতির ‘সন্ধি’ কাছিম ও মহাবিপন্ন ‘করি কাইট্টা’ প্রজাতির ১০৭টি কচ্ছপ উদ্ধার করে মঙ্গলবার দুপুরে বরিশাল বিভাগীয় বন সংরক্ষক মোল্যা রেজাউল করিম চরফ্যাশন বন বিভাগের পুকুরে কচ্ছপগুলো অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন,রেঞ্জ অফিসার আবদুস সালাম ও বিভিন্ন ইউনিয়নের বিট কর্মকর্তাগণ। স্থানীয়রা জানান কচ্ছপগুলো উদ্ধার হলেও জড়িতদের বিরুদ্ধে মামলা না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন জলবায়ু ও পরিবেশ কর্মী সানজীদুল ইসলাম। তিনি বলেন দীর্ঘবছর ধরে চরফ্যাশনের বিআরডিবি জনতা বাজার,সোনালী রোডসহ বিভিন্ন চরাঞ্চলে বনের খালে ও জলাশয়ে কাঁকড়া শিকারি ও চোরাকারবারিরা মহাবিপন্ন কচ্ছপগুলো পাচার করছে। তাই জড়িতদের শনাক্ত করে আইনের আওয়াতায় আনার দাবি জানাই। গত শনিবার রাতে মাছবাজার এলাকা থেকে আরও ৩২টি কচ্ছপ উদ্ধার করে। বিভাগীয় বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম বলেন,বন্যপ্রাণী আইন অনুযায়ী বিলুপ্ত প্রজাতির এসব কচ্ছপ শিকার ও পাচার করা নিষিদ্ধ। বন বিভাগের তথ্য অনুযায়ী, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী কচ্ছপ শিকার ও পাচার সম্পূর্ণ নিষিদ্ধ। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। 



Leave a Reply