
পাকিস্তান থেকে বাংলাদেশের ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের বেলটিয়া বালিয়া! সুদীর্ঘ ৪০ বছর পর পরিবারের সন্ধান পেলেন শাহলা বিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে।
দীর্ঘ প্রায় ৪০ বছর পর পাকিস্তানে থাকা শাহলা বিবির পরিবারের সন্ধান মিলেছে, তাঁর দেওয়া স্মৃতি ও পারিবারিক তথ্যের সূত্র ধরে।
জানা গেছে, তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের ডাক্তার বাড়িতে।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাকিস্তানি শিক্ষার্থী মোহাম্মদ তাহির শাহলার পরিবারের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। বিষয়টি ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরার নজরে এলে তিনি পরিবারের খোঁজ নিতে উদ্যোগ নেন।
পরে স্থানীয়ভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে দেওয়া হলে শাহলার পরিবারের সদস্যদের নজরে আসে।তাঁরা ইতোমধ্যে মোহাম্মদ তাহিরের সঙ্গে যোগাযোগ করেছেন।
দীর্ঘ চার দশক পর হারিয়ে যাওয়া স্বজনের ঠিকানা পাওয়ার এই সংবাদে যেন নতুন করে আশার আলো জ্বলে উঠেছে।
এখন অপেক্ষা,শাহলা বিবির সঙ্গে তাঁর পরিবারের বহু প্রতীক্ষিত পুনর্মিলনের।
Leave a Reply