
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে চলমান আলোচনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার মতে, দেশের ভবিষ্যৎ রাজনীতির স্বার্থেই ডাকসু, জাকসু, রাকসু ও চাকসুসহ সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত হওয়া জরুরি।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে সারজিস আলম লিখেন—
“বাংলাদেশের স্বার্থে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু হতেই হবে। যারা শিক্ষার্থীদের সংসদকে ভয় পায়, তারা জনগণের সংসদকেও ভয় পায়। তাদের উদ্দেশ্য অসৎ। তাদেরকে প্রতিরোধ করতে হবে।”
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
এর আগে হাইকোর্টের একটি আদেশে ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত হওয়ায় ঢাবি ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়। বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ধারণা করা হচ্ছে, এ প্রেক্ষিতেই সারজিস আলম উক্ত ফেসবুক পোস্টটি করেন।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
তবে একইদিন বিকেলে চেম্বার জজ আদালত হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেন। ফলে ডাকসু নির্বাচন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটে যায়।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
ডাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী আছেন ৬২ জন। কেবল সদস্যপদেই প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১৭ জন প্রার্থী। আর ১৮টি হল সংসদের ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে লড়াইয়ে থাকছেন।
Leave a Reply