1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

ধামইরহাটে আত্রাই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

মাসুদ রানা ঃ-- পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পঠিত

নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীর পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর (শিমুলতলী) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—রসপুর গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ জিসান উন নবী (৯) এবং একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. তাওহিদ ইসলাম (৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিশু দুজন একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে অন্যদের সঙ্গে আত্রাই নদীর সংলগ্ন এলাকায় মাছ ধরতে যায়। পরে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীতে মাছ ধরতে আসা স্থানীয় মো. মোশাররফ হোসেন জাল ফেললে জালের সঙ্গে শিশু দুটির মরদেহ উঠে আসে।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা শিশু দুটিকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ধামইরহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ধামইরহাটে আত্রাই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

27 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন