
ময়মনসিহের ফুলবাড়ীয়ার বহুল আলোচিত কাস্টমস সিপাহী রায়হান তালুকদার খুনের মামলা এর এজাহার নামীয় ঘাতক রাজু ও জিতুলকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে সহকারী পুলিশ সুপার এসএম হাসান ইস্রাফীল, পুলিশ পরিদর্শক মশিউর রহমান আসামীদের নিয়ে উপজেলার সোয়াইতপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ধারালো চাপাতি, দুটি চাকু, একটি লোহার রড, রক্তমাখা পাঞ্জাবি, বালিশ, কাভার তোলা ও একটি কাঠের গুড়ি উদ্ধার করেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছিল।
উল্লেখ্য যে, বাড়ির কেয়ারটেকার ও তার বন্ধু মিলে কাস্টমস সিপাহি রায়হান তালুকদার কে খুন করে ১৪ টুকরো মরদেহ ৩ বস্তা ও ১ টি ব্যাগে ভরে প্বাশর্বতী পুকুরে ফেলে দেয়।
Leave a Reply