
ময়মনসিংহ সিটিতে ছিনতাই ইদানিং মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। প্রতিদিন সর্বস্ব হারানোর কষ্ট নিয়ে চলাচল করে পথচারীসহ এলাকাবাসী। প্রশাসনে নাকের ডগায় এসব ছিনতাই হলেও প্রতিকারের ব্যবস্থা তেমন একটা চোখে পড়ার মতো না। ছিনতাই করতে গিয়ে খুনও হচ্ছে সাধারণ মানুষ।
আজ ২৬ আগষ্ট (বুধবার) সকাল ১১ টার দিকে একজন মহিলা বাইপাস থেকে ব্রীজের উদ্দেশ্যে একটি অটোতে ওঠে। তিনি একাই ছিলেন। এরপর এই ছিনতাইকারী তার দুই সহযোগী সহ অটোতে ওঠে মহিলার দুই হাতে চাকু দ্বারা আঘাত করে গভীর জখম করে এবং মহিলার সাথে থাকা টাকা পয়সা,মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে অটো থেকে ফেলে দেয়। পরে এলাকাবাসী মিলে এদের ধরতে সক্ষম হয়। আরেকজন পালিয়ে যায়।
এদের কাছে একটা চাকু ও গাজা পাওয়া গেছে যা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মহিলা বর্তমানে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি তার অবস্থা আশংকাজনক। ব্রীজ থেকে ঢাকা বাইপাস রোডে প্রতি ঈদে ছিনতাইকারীদের দৌরাত্ম বাড়তো কিন্তু এখন দিনে দুপুরে শুরু হয়েগেছে। ব্রীজ থেকে বাইপাস মোড় পর্যন্ত চলাচলে সবাইকে সতর্ক ও আতঙ্ক থাকতে হয়। এরাককবাসী একা কোনো অটোতে না ওঠার পরামর্শ দিয়েছে।
Leave a Reply