1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

চরফ্যাশনে খতিয়ান জালিয়াতির দায়ে দুইজন কারাগারে

এআর সোহেব চৌধুরী: প্রতিনিধি চরফ্যাশন (ভোলা)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পঠিত

চরফ্যাসনে দলিল ও নামজারী খতিয়ান টেম্পারিং করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিস কেইস আদালতে দাখিল করার দায়ে দুই ব্যাক্তিকে আটকের পর থানায় সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সহকারী কমিশনারের কার্যালয়ে মিস কেইস মোকদ্দমা চলকালীন সময় বিষয়টি নজরে এলে ওই দুই ব্যাক্তিকে আটক করে থানায় সোপর্দ করা হয়। পরে বিকালে ভুক্তভোগী নারী রাবেয়া খাতুন বাদী হয়ে ওই দুই ব্যাক্তির বিরুদ্ধে প্রতারনার অভিযোগে নিয়মিত মামলা দায়ের করেন। আটককৃতরা হলেন, শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে কামাল হোসেন (৪৮) ও ওই গ্রামের মো. সামছল হক মাস্টারের ছেলে জুলফিকার (৫৯)। ভুক্তভোগী নারী রাবেয়া খাতুন জানান, তার বাবা সফিক উল্লাহ ওই গ্রামের তোফাজ্জল হোসেনের কাছে ৭৬৮ নং খতিয়ানে ৩৫৫৭ নং দাগে ১ একর জমি বিক্রি করেন। এবং তার কাছে ৩৬ শতাংশ জমি বিক্রি করেন। ওই জমিতে তিনি বসত বাড়ি ঘর নির্মান করে ভোগদখলে আছেন।সম্প্রতি সময়ে তোফাজ্জল হোসেনের ছেলে কামাল হোসেন তার দাগ ভুক্ত ৩৫৫৭ নং দাগের জমিকে ৩৫৪৭ বসিয়ে টেম্পারিং করে ওই দাগভুক্ত জমি তাদের দাবী করেন। এবং দলিল ও খতিয়ানের কপি টেম্পারিং করে তার ভোগদখলীয় তাদের জমি তারা দাবী করেন। পরে চলতি বছরে তিনি তাদের নামজারী মোকদ্দমা বাতিল চেয়ে ১১এফ/২৬ মোকদ্দমা দায়ের করেন। ওই মোকদ্দামা চলাকালীন সময়ে বিবাদী পক্ষ তাদের টেম্পারিং করা দলিল ও নামজারী খতিয়ান সহকারী কমিশনারের বিচারিক আদালতে দাখিল করেন। কয়েক মাস মোকদ্দামা চলার পর বিষয়টি বিচারক সহাকরী কমিশনার(ভূমি)’র নজরে আসে। পরে তিনি উভয় পক্ষের কাগজ পত্র যাচাই বাচাই করে প্রতিপক্ষের দলিল ও খতিয়ান টেম্পারিং করা প্রমানিত হয়। পরে আদলতে সঙ্গে প্রতারনার দায়ে তাদেরকে থানায় সোপর্দ করেন। সহকারী কমিশানার (ভূমি) এমাদুল হোসেন জানান, আদালতে দাখিলকৃত দলিল ও খতিয়ান টেম্পারিং করে দাখিল করে আদালতের সাথে প্রতারনা করেছেন। তাদের দাখিল করা কাগজগুলো ভুয়া প্রমানিত হওয়ায় তাদের আটক করা হয়। পরে বাদী পক্ষকে নিয়মিত মামলা দেয়ার পরামর্শ দিয়ে আটককৃত দুই ব্যাক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

চরফ্যাশনে খতিয়ান জালিয়াতির দায়ে দুইজন কারাগারে

26 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন