
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের উজান বইলর গ্রামের ৯ বছর বয়সী মাদ্রাসাছাত্র দিহানকে আটকে রেখে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে নিজ মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে।
নির্যাতিত দিহান চুরখাই বাজারের ‘লেংটার মোড়’ এলাকার ‘তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা’র নাজেরা বিভাগের ছাত্র।
পরিবারের অভিযোগ, কয়েক দিন মাদ্রাসায় থাকার পর তাকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং পায়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের অভিযোগ, শিশুটিকে অতিরিক্ত ঘুমের
ওষুধ খাওয়ানোর পাশাপাশি শারীরিক ও যৌন
নির্যাতন করা হয়েছে। তবে এসব অভিযোগের পূর্ণ
সত্যতা মেডিকেল পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক সারোয়ার হোসেনের
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দিহানের এলাকাবাসী। একই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার সত্যতা উদঘাটনের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
Leave a Reply