1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন সরকারি ছুটি, ১৭ ও ২৪ মে খোলা থাকবে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছুটির সমন্বয়ে দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রাখতে ১৭ ও ২৪ মে (শনিবার) অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সেবা শাখা থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একই দিনের প্রজ্ঞাপনকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াহিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান এবং তাদের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ১৭ ও ২৪ মে খোলা থাকবে এবং একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

প্রজ্ঞাপনটি সংশ্লিষ্ট দপ্তরসমূহ, যেমন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন সরকারি ছুটি, ১৭ ও ২৪ মে খোলা থাকবে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান

07 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com