1. admin@muktangannews24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

আওয়ামী লীগ নেতাকে গণপিটুনির ঘটনায় বিএনপি নেতাকে শোকজ

সিলেট ব্যুরো
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১২৯ বার পঠিত

সিলেটের কানাইঘাটে আওয়ামী লীগ নেতা আফসার উদ্দিন আহমদকে গণপিটুনির ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির কানাইঘাট উপজেলা সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদকে শোকজ করেছে সিলেট জেলা বিএনপি।

রোববার (১১ মে) রাতে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী স্বাক্ষরিত শোকজ নোটিশ পাঠানো হয়। এতে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

শোকজ নোটিশে বলা হয়, “আপনার দায়িত্বশীল অবস্থানে থেকেও সম্প্রতি এমন কিছু কর্মকাণ্ডে জড়িয়েছেন, যা সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। বিষয়টি দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী এবং সংগঠনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ হিসেবে গণ্য হচ্ছে।”

নোটিশে আরও বলা হয়, “কেন আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হলো। ব্যাখ্যার ভিত্তিতে গঠনতন্ত্র অনুসারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”

জানা যায়, শনিবার (১০ মে) রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পরদিন, রোববার দুপুরে স্থানীয় মসজিদ থেকে বের হওয়ার পর আফসার উদ্দিন আহমদকে মারধর করা হয়। পরে তাকে বিএনপি নেতা মামুনুর রশিদের বাড়িতে নিয়ে রাখা হয়। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Feb0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Feb
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com