1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

শিবগঞ্জে পুত্রবধূকে নির্যাতনের অভিযোগে শ্বশুর-শাশুড়ি পলাতক

চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামে পারিবারিক কলহের জেরে পুত্রবধূকে বেধড়ক মারধরের পর ‘মৃত ভেবে’ পালিয়েছেন শ্বশুর ও শাশুড়ি। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পুত্রবধূর নাম জিয়াসমিন (৩২)। তিনি চাকলা গ্রামের আতিকুল ইসলামের স্ত্রী ও মির্জাপুর গ্রামের মৃত জামাল উদ্দিন জুমুর কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৮ মে) সকালে শ্বশুর সাইদুর রহমান মিয়া (৭০) ও শাশুড়ি আয়েশা বেগম পারিবারিক কলহের জেরে জিয়াসমিনকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে জ্ঞান হারালে তাকে মৃত ভেবে তারা পালিয়ে যান। পরে প্রতিবেশীরা জিয়াসমিনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতের পরিবারের অভিযোগ, দীর্ঘ ২০ বছর ধরে জিয়াসমিন শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হয়ে আসছেন। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও নির্যাতন বন্ধ হয়নি।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। প্রতিবেশীরা বলেন, “দুইজন হজ করে এসে যদি মানুষ না হন, তাহলে তা সমাজের জন্য লজ্জাজনক। একজন নারীর প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”

ঘটনার পর থেকে অভিযুক্ত শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছেন। তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো খোঁজ পাওয়া যায়নি।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, “ঘটনাটি পারিবারিক কলহ থেকে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা একটি পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি, অপর পক্ষও অভিযোগ দিতে পারে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

শিবগঞ্জে পুত্রবধূকে নির্যাতনের অভিযোগে শ্বশুর-শাশুড়ি পলাতক

19 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন