
ইসরায়েলি সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তা চাওয়া ‘চরম দুর্বলতার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
মরো অথবা পালাও:ইরায়েলের জন্য দুই বিকল্প দিল ইরান
বৃহস্পতিবার (১৯ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় খামেনি বলেন, “জায়নিস্ট শাসনের মার্কিন মিত্ররা এখন প্রকাশ্যে তাদের পক্ষে অবস্থান নিচ্ছে। এটি ইসরায়েলি শাসনের অক্ষমতা ও বিপর্যস্ত অবস্থারই স্পষ্ট প্রমাণ।”
নিজ দেশের জনগণকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “আমি আমাদের প্রিয় জাতিকে একটি বার্তা দিতে চাই— যদি শত্রুরা বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন, তবে তারা আপনাকে কখনো ছেড়ে দেবে না।”
ইসরায়েলে আবারও ইরানি ক্ষেপণাস্ত্র হামলা,নিরাপদ স্থানে সরে যেতে বলল কর্তৃপক্ষ
জনগণের প্রতি সাহসিকতা ও প্রতিরোধ বজায় রাখার আহ্বান জানিয়ে খামেনি বলেন, “আজ পর্যন্ত আপনারা যেভাবে দৃঢ়তা ও সাহসের সঙ্গে তাদের মোকাবিলা করেছেন, সেভাবেই আরও বলীয়ান হয়ে সামনে এগিয়ে যান।”
Leave a Reply