1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

থালাপতি বিজয় কে অভিনন্দন ও রাহুল গান্ধী কে তুলোধুনো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩৭৬ বার পঠিত

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, কেন্দ্র সরকার ভবিষ্যতেও রাজ্যের মানুষের জীবনমান উন্নয়নে তামিলনাড়ুর সঙ্গে কাজ চালিয়ে যাবে।

রোববার (১০ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়কে অভিনন্দন জানালেও কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন মোদি। দীর্ঘদিনের মিত্র ডিএমকে-কে ছেড়ে যাওয়ার জন্য তিনি কংগ্রেসকে ‘পেছন থেকে ছুরি মারা’ এবং ‘পরজীবী’ দল বলে কটাক্ষ করেন।

মোদি বলেন,এখন তামিলনাড়ুর পরিস্থিতি দেখুন। গত ২৫-৩০ বছর ধরে কংগ্রেসের সঙ্গে ডিএমকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বারবার ডিএমকের সঙ্গে জোট কংগ্রেসকে সংকট থেকে উদ্ধার করেছে।

তিনি বলেন, ২০১৪ সালের আগে কংগ্রেস যে ১০ বছর কেন্দ্রের সরকার পরিচালনা করেছে, তা অনেকাংশে ডিএমকের সমর্থনের কারণেই সম্ভব হয়েছিল। অথচ রাজনৈতিক পরিস্থিতি বদলাতেই কংগ্রেস সেই ডিএমকেকেই বিশ্বাসঘাতকতা করেছে, যারা সবসময় তাদের উন্নতির জন্য কাজ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতার লোভে অন্ধ কংগ্রেস প্রথম সুযোগেই ডিএমকের পেছনে ছুরি মেরেছে। এখন রাজনৈতিকভাবে টিকে থাকতে তারা আবার আরেকটি দলের কাঁধে চড়ে বসেছে।

এনডিটিভি জানিয়েছে, বিজয়ের নতুন ৯ সদস্যের মন্ত্রিসভায় তরুণ ও অভিজ্ঞ নেতাদের সমন্বয় দেখা গেছে। সেখানে টিভিকের মূল দলের সদস্যরা জায়গা পেয়েছেন। তবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রথম সমর্থন দেওয়া রাহুল গান্ধী-র কংগ্রেস থেকে কেউ মন্ত্রিসভায় স্থান পাননি।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

থালাপতি বিজয় কে অভিনন্দন ও রাহুল গান্ধী কে তুলোধুনো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

10 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন