
দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও হাইস্পিড গ্রুপের পরিচালক ইফতেখার আহমেদ মাসুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
হাসপাতাল নিতে গিয়ে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন।
আক্তার হোসেন বলেন, “প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের পক্ষে বেশ কিছু তথ্য-উপাত্ত পাওয়া গেছে। তাই তাদের বিরুদ্ধে আরও গভীর অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।”
তিনি আরও জানান, অভিযোগের ধরন ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজন হলে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।
উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করায় সেনাসদস্যকে মারধর,আটক ৫
দুদক সূত্র জানায়, অনুসন্ধানে তাদের সম্পদের পরিমাণ, উৎস এবং আয়কর নথিপত্র বিশ্লেষণ করা হচ্ছে।
Leave a Reply