
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও ফসলি চর প্লাবিত হচ্ছে, আর স্থানীয়দের মধ্যে নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
বিজিবি বিশ্বস্ততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে:মহাপরিচালক
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টায় গোমতী নদীর পানি ছিল ৯.৬৮ মিটার, যা বিপদসীমার (১১.৩০ মিটার) ১.৬২ মিটার নিচে। গত ২৪ ঘণ্টায় ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ভারতের ত্রিপুরায় টানা বর্ষণের ফলে উজান থেকে পানি আসা অব্যাহত রয়েছে। যদিও সাম্প্রতিক সময়ের তুলনায় ভারতের বৃষ্টিপাত কিছুটা কমায় স্রোতের গতি কিছুটা হ্রাস পেয়েছে।
কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালীউজ্জামান বলেন, “আমরা সর্বোচ্চ প্রস্তুত আছি। পানি বিপদসীমার নিচে থাকলেও সতর্ক নজর রাখা হচ্ছে।”
জেলা আবহাওয়া কর্মকর্তা ছৈয়দ আরিফুর রহমান জানান, আগামী দুই একদিন এই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, “৫৮৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত শুকনো খাবার, জিআর চাল ও নগদ অর্থ মজুত রয়েছে।” পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
কাপ্তাই হ্রদের পানি বেড়ে পাঁচটি ইউনিট চালু,উৎপাদন ২১২ মেগাওয়াট
ইতিমধ্যে কুমিল্লা নগরীর বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। গোমতীর পানি আরও বাড়লে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
Leave a Reply