
শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রংপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নানা অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ মেলায় হাসপাতাল কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং তাদের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়েছে।
আদালতে যমজ শিশু কন্যা হত্যার স্বীকারোক্তি দিলেন মা
ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক কর্মকর্তা ডা. আখতারুজ্জামান জানান, হাসপাতালটির নিবন্ধন নবায়ন করা হয়নি। ২০ শয্যার অনুমোদন থাকলেও ৩৫ থেকে ৪০ শয্যায় চিকিৎসা চালানো হচ্ছিল। এছাড়া, অপারেশন থিয়েটার ছিল অপরিষ্কার এবং সেখানে জরুরি ওষুধ ও যন্ত্রপাতির যথাযথ সংরক্ষণ ছিল না।
তিনি বলেন, “অপারেশনের সময় কোনো সহকারী উপস্থিত ছিলেন না, যা চরম দায়িত্বহীনতা। চিকিৎসায় ত্রুটি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে সাত জেলায়
এ ঘটনায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে তদন্ত চলছে।
Leave a Reply