
রাজধানীর ডেমরায় হাজী মোয়াজ্জেম স্কুলের পেছনে একটি ৬ তলা ভবন হেলে পড়েছে পাশের আরেকটি ভবনে।
রবিবার (২৭ জুলাই) ডেমরা স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজী মোয়াজ্জেম স্কুলের পেছনে একটি ৬ তলা ভবন পাশের আরেকটি ৭ তলা ভবনের উপর হেলে পড়ে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থলে তৎক্ষণাৎ হাজির হন।
ডেমরা থানা সূত্র জানায়, হেলে পড়া ভবনটিতে বসবাসরত লোকজন বর্তমানে নিরাপদে আছেন। ইতোমধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে, তারা ঘটনাস্থল আসছেন। ঘটনাটির পর্যবেক্ষণ চলছে।
Leave a Reply