
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা আগেই হাতছাড়া হলেও শেষ ম্যাচে দুর্দান্ত জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চ্যাম্পিয়ন ভারতকে রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।
https://mascarapersonality.com/j4gss4uq?key=27116aa4a68bb4f8a24fc3c3aa6376df
ম্যাচের মাত্র ২৯ সেকেন্ডে মামোনি চাকমার ক্রসে পূর্ণিমা মারমার হেডে এগিয়ে যায় বাংলাদেশ। তবে নবম মিনিটে আনুশকা কুমারীর গোলে সমতায় ফেরে ভারত। ২২ মিনিটে আলপি আক্তারের গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পর ৪৮ মিনিটে সুরভী আকন্দ প্রীতির গোলে ব্যবধান বাড়ে ৩-১ এ।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
তবে হার মানেনি ভারত। ৬৫ মিনিটে প্রীতিকা বর্মণ ও ৮৯ মিনিটে ঝুলন নংমাইথেম গোল করে ম্যাচে ফেরায় ভারতকে। ৩-৩ অবস্থায় ম্যাচ যখন ড্রয়ের পথে, যোগ করা সময়ে আসে নাটকীয়তা। প্রীতির শট ভারতের গোলরক্ষক ঠেকালেও বল লেগে ডিফেন্ডার দিব্যানি লিন্ডারের গায়ে গিয়ে জড়ায় জালে। আত্মঘাতী সে গোলেই ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।
https://mascarapersonality.com/szmvxhp6?key=6b29932d188d82d621bf35c609fae59b
গ্রুপপর্বে ভারতের কাছে ২-০ গোলে হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত রানার্সআপ হলেও ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে আক্ষেপ ঘুচিয়েছে প্রীতি-আলপিরা।
Leave a Reply