
বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তবে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চললেও জয়ের লক্ষ্য থেকে এক ইঞ্চি সরতে নারাজ আলবিসেলেস্তে শিবির।
ভেনেজুয়েলার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে গোল করা লাউতারো মার্টিনেজ ইকুয়েডরের বিপক্ষে শুরু থেকেই খেলতে পারেন। চোট কাটিয়ে ফিরলেও আগের ম্যাচে বিশ্রামে থাকা মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের নামও শুরুর তালিকায় থাকার সম্ভাবনা প্রবল।
বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
Leave a Reply