1. admin@muktangannews24.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

চাঁদপুরে বিএনপিতে যোগ দিলেন চার শতাধিক সনাতনী ধর্মাবলম্বী

মুক্তাঙ্গঁন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের লামচরি বালুচর গ্রামের চার শতাধিক সনাতনী ধর্মাবলম্বী বিএনপিতে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ইউনিয়নের লামচরি বউবাজার প্রাঙ্গণে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডা. পলাশ রায়ের নেতৃত্বে এই সনাতনী ধর্মাবলম্বীরা বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি নবযোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন।

ডা. পলাশ রায় বলেন,

“আমরা চার শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ ড. জালাল উদ্দিন ভাইয়ের হাত ধরে বিএনপিতে যোগ দিয়েছি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—শতভাগ ভোট বিএনপিকে দেব এবং প্রিয় নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।”

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন,

“আমরা সবাই শান্তি চাই। আপনারা বিএনপিকে ভোট দিয়ে জয়লাভ করালে দেশের মানুষ শান্তিতে থাকবে, ভাগ্যের উন্নয়ন হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একে অপরের ভাই। বিএনপি প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল দল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় সব ধর্ম ও সম্প্রদায়ের অধিকার রক্ষায় সমান গুরুত্ব দেওয়া হয়েছে। আপনাদের নিরাপত্তার দায়িত্ব দলের পক্ষ থেকে আমি নিচ্ছি।”

তিনি আরও বলেন,

“তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সাম্যের, গণতান্ত্রিক ও শান্তির বাংলাদেশ গড়তে চাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এ এম এস বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব গোলাম জিলানী তালুকদার।

এ সময় মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোজাহিদুল ইসলাম কিরণ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক জহিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Feb0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Feb
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com