
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৭নং রহিমগঞ্জ ইউনিয়নের তিতপুর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ইউসুফ আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
আজ শনিবার (১১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে খেতের আইল ছাটানোর মতো তুচ্ছ ঘটনায় প্রতিবেশী মিরাশ উদ্দিন ও তার সহযোগীদের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে ইউসুফ আলী গুরুতর আহত হন।পরে তার মৃত্যু হয়।
বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে ফুলপুর থানা পুলিশ পৌঁছেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। আইনি প্রক্রিয়া চলমান আছে।
Leave a Reply