
নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ।
রোববার (৯ আগস্ট) পত্নীতলা থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply