
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ লিটার চোলাইমদ ও ৭০ লিটার চোলাইমদ তৈরির উপকরণসহ সত্য রানী (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ইং ৮ জুলাই ২০২৬ তারিখ রাতে পত্নীতলা থানার বরইল গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় সত্য রানী (৪০), পিতা—বৈশাখ চন্দ্র বর্মন, স্বামী—বিপুল বর্মন, সাং—বরইল, থানা—পত্নীতলা, জেলা—নওগাঁকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
অভিযানে তার হেফাজত থেকে ৪ লিটার চোলাইমদ এবং ৭০ লিটার চোলাইমদ তৈরির উপকরণ উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় আটক সত্য রানীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পত্নীতলা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Leave a Reply