1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

পত্নীতলায় শিহাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন ইউএনও

মাসুদ রানা ঃ-- পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত

নওগাঁর পত্নীতলায় ১১ নম্বর শিহাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইউএনও ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম, জনসেবা ও চলমান বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন। একই সঙ্গে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউডিসি উদ্যোক্তা, তথ্যসেবা কর্মী, গ্রাম পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা এবং ১১ নম্বর শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এমরান হাসুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ইউএনও রিফাত আরা ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষ যাতে সহজে ও দ্রুত সরকারি সেবা পান, সে বিষয়ে গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

পত্নীতলায় শিহাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন ইউএনও

18 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন