1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

চরফ্যাশনে ওষুধ প্রশাসনের অভিযানে জরিমানা

এআর সোহেব চৌধুরী: প্রতিনিধি চরফ্যাশন (ভোলা)
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত

চরফ্যাশন উপজেলার হাসপাতাল রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো.রুবেল ও ইউসুফ নামের দুই ওষুধের দোকানীকে মোট ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, হাসপাতাল রোডে অবস্থিত রুবেল মেডিকেলে বিক্রির জন্য নিষিদ্ধ ‘ফিজিশিয়ান সেম্পল’ (চিকিৎসকদের জন্য সংরক্ষিত ফ্রি নমুনা ঔষধ) ও আনরেজিষ্ট্রেড ওষুধ মজুত ও বিক্রি করা হচ্ছিল।

এ অপরাধে ‘ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩’-এর ৪০ (গ) ও (ঘ) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানে এ জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সদর রোডে রুমা মেডিকেলে ড্রাগ লাইসেন্স ও ঔষধের গুণগত মান নিশ্চিতকরণে পরিদর্শন ও সতর্কতা জারি করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন বলেন, “আজকে প্রাথমিক পর্যায়ে কয়েকটি প্রতিষ্ঠানে পরিদর্শন ও সচেতনতামূলক অভিযান চালানো হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এবং বাজারে কোনো ধরনের অবৈধ বা বিক্রয়নিষিদ্ধ ওষুধ যেন বিক্রি হতে না পারে, সে লক্ষ্যে আগামীতেও আমাদের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় ওষুধ প্রশাসনের সহাকারি পরিচালক শরীফুল মোল্লা।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

চরফ্যাশনে ওষুধ প্রশাসনের অভিযানে জরিমানা

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন