1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

চরফ্যাশনে পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলায় দুইজন গ্রেফতার

এআর সোহেব চৌধুরী: প্রতিনিধি চরফ্যাশন (ভোলা)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

চরফ্যাশন উপজেলার দুলারহাট মডেল কলেজে ডিগ্রি (পাস) পরীক্ষায় নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও কেন্দ্র পরিদর্শকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহিদ (২২) ও রাসেল (২০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুলারহাট মডেল কলেজ কেন্দ্রে ডিগ্রি পরীক্ষা চলাকালে কয়েকজন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করে নকলের চেষ্টা করেন। এ সময় কক্ষে দায়িত্বে থাকা পরিদর্শক ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদের বাধা দেন এবং নকলের খাতা জব্দ করেন।

পরীক্ষা শেষে এ ঘটনায় ক্ষুব্ধ কয়েকজন পরীক্ষার্থী ও তাদের সহযোগী বহিরাগত যুবকেরা লাঠিসোঁটা নিয়ে কলেজের বাইরে অবস্থান নেন। পরে দায়িত্ব পালন শেষে পুলিশ সদস্যরা কেন্দ্র থেকে বের হলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও হামলা চালানো হয়। এতে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য আহত হন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

দুলারহাট থানা পুলিশ জানায়, সরকারি কর্মচারীদের ওপর হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে মামলাটি করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ও অজ্ঞাতনামা মিলিয়ে মোট ২০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলম চৌধুরী বলেন, পরীক্ষায় নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। পরীক্ষার হলের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।

তিনি আরও জানান, বর্তমানে কলেজ ও আশপাশের এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

চরফ্যাশনে পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলায় দুইজন গ্রেফতার

23 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন