
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র অভিযানে জয়পুরহাটের পাঁচবিবিতে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে পাঁচবিবি উপজেলার নন্দাইল এলাকায় এ অভিযান চালানো হয়। কড়িয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭৯/৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়।
বিজিবি জানায়, টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের সিজার মূল্য ২৮ হাজার ৫০০ টাকা।
উদ্ধার করা মদ আইনানুগ প্রক্রিয়ায় পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply