















সাভার পৌরসভার ঐতিহ্যবাহী রাজাশন পলু মার্কেট চৌরাস্তা মোড়ে বিরুলিয়া রোডের একটি অংশ হঠাৎ ডেবে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই নিজ উদ্যোগে ও পৌরসভার লজিস্টিক সহায়তায় রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেছেন সাভার পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. রাশেদুল ইসলাম রাসেল।
স্থানীয় সূত্রে জানা যায়, সাভার থেকে আশুলিয়া ও উত্তরায় যাতায়াতের অন্যতম সহজ ও ব্যস্ততম লিংক রোড হলো এই বিরুলিয়া সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন, যার মধ্যে রয়েছে অত্র এলাকার শত শত পোশাক কারখানা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। গত দুই-তিন দিন আগে হঠাৎ রাস্তাটি ডেবে গভীর গর্তের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও যানবাহন চালকরা। বিশেষ করে বর্ষা মৌসুমে এ ধরনের ঝুঁকি আরও বহুগুণ বেড়ে যায়।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে যুব সমাজের আইকন ও ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত মো. রাশেদুল ইসলাম রাসেল তাৎক্ষণিকভাবে এক্সকাভেটর, রোড রোলার ও পর্যাপ্ত নির্মাণসামগ্রী দিয়ে সড়কটির সংস্কার কাজ শুরু করান। বর্তমানে তিনি নিজে উপস্থিত থেকে পুরো কাজের সার্বিক তদারকি করছেন। দ্রুত পদক্ষেপ নেওয়ায় সড়কটি পুনরায় চলাচলের উপযোগী হয়ে উঠেছে।
জনপ্রতিনিধি হওয়ার আগেই সাধারণ মানুষের এমন দুর্দিনে পাশে দাঁড়ানোয় এলাকাবাসী ও পথচারীরা তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে জনস্বার্থে এ ধরনের উদ্যোগ সমাজে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা ভবিষ্যতেও এলাকার উন্নয়নমূলক কাজে তাকে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে মো. রাশেদুল ইসলাম রাসেল বলেন, “এলাকাবাসীর কষ্ট কমানোই আমার প্রধান লক্ষ্য। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এলাকার যেকোনো উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।”
Leave a Reply