1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি চলছে: আমীর খসরু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩১৮ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিয়ে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “বিএনপিসহ দেশের সব মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন।”
শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বিএমইউ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
শুক্রবার (২০ জুন) বাদ আসর রাজধানীর কাটাবন ঢালের একটি মসজিদে প্রয়াত গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর কুলখানিতে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, গত ১৫ জুন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোস্তফা মোহসীন মন্টু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এদিকে, গত ১৩ জুন লন্ডনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের এক বৈঠকের পর থেকে তার দেশে ফেরা নিয়ে নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান এবং তখন থেকেই তিনি বিএনপির কেন্দ্রীয় রাজনীতির নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

এদিন আমীর খসরু আরও বলেন, নির্বাচন কমিশন (ইসি) পোস্টার বাতিল এবং নির্বাচন সংক্রান্ত আইন (আরপিও) সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে বলে আশা করেন তিনি।

এছাড়া তিনি জানান, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আগামী ২২ জুন দেশটিতে সফরে যাচ্ছে। এ সফরের মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ রিপাবলিক পার্টির (বিআরপি) আত্মপ্রকাশ
কুলখানিতে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ মুসলিম লীগের মহসিন রশিদ, গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, মো. মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি চলছে: আমীর খসরু

20 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com