1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

দেশে কোন জঙ্গি নেই ডিএমপি কমিশনার

মাহ্ফুজা আক্তার, সহ- বার্তা সম্পাদক, মুক্তাঙ্গঁন নিউজ ২৪
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৬৬২ বার পঠিত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী মন্তব্য করেন যে, বাংলাদেশে কোনো জঙ্গি নেই। মঙ্গলবার (০১ জুলাই) রাজধানীর হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার বর্ষপূর্তির আয়োজনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩
তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গি সমস্যা নেই, সমস্যা হলো ছিনতাইকারী। তাদের দমন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। জঙ্গি তৎপরতা দেখা দিলে তখন সেটা দমনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারা হয়েছে।

হলি আর্টিজান হামলা তাহলে সাজানো ঘটনা ছিল কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওটা সম্পর্কে তিনি জানেন না। তবে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, পেটের দায়ে লোকে ছিনতাই করে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশান-২ এলাকায় হোলি আর্টিজান বেকারিতে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০ জন সাধারণ মানুষ নিহত হন। হামলা প্রতিহত করতে গিয়ে প্রাণ হারান পুলিশের দুই কর্মকর্তা। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই নৃশংস ঘটনার দায় স্বীকার করে নেন।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হামলার পর থেকে প্রতি বছর ১ জুলাই গুলশান থানায় নিহত দুই পুলিশ সদস্যের স্মরণে নির্মিত ভাস্কর্য ‘দীপ্ত শপথ’-এ শ্রদ্ধা নিবেদন করেন। এমনকি হোলি আর্টিজান যে বাড়িতে ছিল, সেখানে ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা শ্রদ্ধা জানাতেন।
৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ
তবে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান জানিয়েছেন, এবার কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

দেশে কোন জঙ্গি নেই ডিএমপি কমিশনার

01 July 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন