1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

খাগড়াছড়িতে প্রশিক্ষণকালীন সময়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

মৌসুমী আক্তার , সহ- বার্তা সম্পাদক, মুক্তাঙ্গঁন নিউজ
  • আপডেট টাইম : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩৫৯ বার পঠিত

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালীন সময়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ জুলাই) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কর্মকর্তার নাম মো. মোতালেব হোসেন (৩১)।
আবারও তিন দিনের রিমান্ডে সাবেক এমপি জাফর আলম
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, সকালে শারীরিক প্রশিক্ষণ (পিটি) চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মোতালেব হোসেন। তাৎক্ষণিকভাবে তাঁকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।

মোতালেব হোসেন ময়মনসিংহ শিল্প পুলিশ ইউনিটে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি ছয় সপ্তাহব্যাপী সেকশন লিডার কোর্সে (এসএলসি) অংশ নিতে খাগড়াছড়িতে আসেন।
আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড
পুলিশ বিভাগে তাঁর মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

খাগড়াছড়িতে প্রশিক্ষণকালীন সময়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

02 July 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন