1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পেলেন গেজেটেড মর্যাদা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২০৪ বার পঠিত

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকাদের জন্য সুখবর এসেছে। তাদের পদকে গেজেটেড মর্যাদা প্রদান করেছে সরকার। বুধবার (৩০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণে বোমা হামলা ৮ মে হাইকোর্টে রায়
অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ গোলাম কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এডুকেশন ডিপার্টমেন্টের ১৯৭০ সালের ১৭ জুলাইয়ের স্মারক নং ৮৩২-ইডিএন (832-Edn) অনুযায়ী ‘সহকারী শিক্ষক/শিক্ষিকা’ পদটি তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গেজেটেড কর্মকর্তা হিসেবে গণ্য হবেন এবং তারা বর্ধিত বেতনসহ অন্যান্য সুবিধা পাবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা একটি এবং প্রথম শ্রেণির ডিগ্রিধারীরা দুটি অগ্রিম বর্ধিত বেতন পাওয়ার যোগ্য হবেন। এ আদেশটি ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে।

এছাড়া, প্রজ্ঞাপনের একটি অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের নিকট পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গেজেটেড মর্যাদা প্রদান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাদের দীর্ঘদিনের দাবি ছিল। এর ফলে পদোন্নতি ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে জটিলতা দূর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পাশাপাশি, এই মর্যাদা শিক্ষকদের বেতন কাঠামো ও আর্থিক সুবিধায় ইতিবাচক পরিবর্তন আনবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পেলেন গেজেটেড মর্যাদা

02 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com