1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

ময়মনসিংহের বিশিষ্ট ব্যবসায়ী দানবীর নূর হোসেন নূর’র জীবন অবসান

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২০৬ বার পঠিত

ময়মনসিংহের বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর আলহাজ্ব নূর হোসেন নুরু সাহেব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাজার নামাজ আজ ৭/৫/২০২৬ ইং বাদ আসর ময়মনসিংহ বড় মসজিদে অনুষ্ঠিত হবে।
তিনি ধর্মীয় ও সামাজিক কাজে বহু মাদ্রাসা-মসজিদে উদার হস্তে দান করে গেছেন।
বিশেষ করে উত্তর ময়মনসিংহের সর্ববৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদরাসার সুবিশাল জামে মসজিদ নির্মাণে ৩০/৩৫ লক্ষ টাকা দান করেন। বালিয়া মহিলা মাদ্রাসার নির্মাণে তার উল্লেখযোগ্য অনুদান রয়েছে। তাছাড়া তিনি ফুলপুর ছনকান্দা বাজার জামে মসজিদ ও হাফিজিয়া মাদরাসা এবং কাজিয়াকান্দা কামিল মাদরাসা জামে মসজিদের নির্মাণে লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। তার ইনতিকালে বালিয়া মাদরাসার শিক্ষক মন্ডলী,পরিচালনা কমিটির সদস্য বৃন্দ ছাত্র ও অভিভাবক মন্ডলী গভীর শোক প্রকাশ করেছেন ও মাদরাসা মসজিদে বিশেষ দোয়া করা হয়েছে। জানাজায় অংশ নিতে বালিয়া মাদরাসার ভারপ্রাপ্ত মোহতামিম হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম হেলাল সাহেব ও সহকারী মোহতামিম হজরত মাওলানা মোখলেছুর রহমান মন্ডল সাহেব সহ বালিয়ার প্রতিনিধি দল এখন ময়মনসিংহে।
আমরা দোয়া করি, মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাত নসিব করুন এবং পরিবারকে ধৈর্য দান করুন। আমিন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ময়মনসিংহের বিশিষ্ট ব্যবসায়ী দানবীর নূর হোসেন নূর'র জীবন অবসান

07 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন