1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

বাংলাদেশ রেলওয়ের নেটওয়ার্কে যুক্ত হতে যাচ্ছে সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলা

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৪ বার পঠিত

সীমান্তবর্তী নেত্রকোণার দুর্গাপুর উপজেলার মানুষের দীর্ঘ এক শতাব্দীর চেয়েও অনেক বেশি বছরের পুরোনো স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। জারিয়া-ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় জনগোষ্ঠী ।

এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বুধবার (১৩ মে) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জারিয়া-ঝাঞ্জাইল থেকে দুর্গাপুর উপজেলা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের লক্ষ্যে পরিদর্শনে আসেন।এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাইমুল ইসলাম ও রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

জানা গেছে,বুধবার দুপুরে তারা জারিয়া- ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন পরিদর্শন করে পরে জারিয়া-ঝাঞ্জাইল রেলস্টেশন থেকে দুর্গাপুর উপজেলা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিকেলে পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

স্থানীয়রা জানান, দুর্গাপুর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি। কৃষি, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন শিল্পের বিকাশে রেল যোগাযোগ এ অঞ্চলে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। রেল যোগাযোগ চালু হলে ঢাকা থেকে সরাসরি নিরাপদ যাতায়াত সম্ভব হবে।

অতীতে একাধিকবার আশার আলো দেখানো হলেও প্রকল্পটি বাস্তবায়ন না হওয়ায় হতাশ ছিলেন স্থানীয়রা। তবে রেললাইন সম্প্রসারণের প্রস্তাবনা পুনরায় সক্রিয় হওয়ায় আবারও আশাবাদী হয়ে উঠেছেন তারা।

স্থানীয় বিভিন্ন শ্রেণীর মানুষের ভাষ্যমতে ব্যবসায়ীদের জন্য রেললাইন হবে আশীর্বাদ। বর্তমানে সড়কপথে মালামাল আনতে গিয়ে অনেক সময় পণ্য নষ্ট হয়ে যায়। ট্রেনে যাতায়াত নিরাপদ ও সাশ্রয়ী হওয়ায় ব্যবসায়িক খরচ কমবে এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকিও হ্রাস পাবে। জারিয়া থেকে মাত্র ১২ থেকে ১৪ কিলোমিটার রেললাইন সম্প্রসারণ হলেই সরাসরি ঢাকার সঙ্গে যুক্ত হতে পারব।

শিক্ষার্থীদের মাঝেও এ নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। দুর্গাপুর থেকে সরাসরি ট্রেন চালু হলে যাতায়াত অনেক সহজ ও আরামদায়ক হবে। এটি দুর্গাপুরের সব শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষার নতুন দুয়ার খুলে দেবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

বাংলাদেশ রেলওয়ের নেটওয়ার্কে যুক্ত হতে যাচ্ছে সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলা

13 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com